নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশ গ্রহন করবে বলে জানিয়েছে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার রাতে শহরের টানবাজার সাহারা ফাউন্ডেশন মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সিদ্ধান্ত জানান।
ইতোমধ্যে এ আসনে ইতোমধ্যে উপ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি।
যিনি তার ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের পর থেকেই নাসিম ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান, শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে দায়ী করে আসছিলেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি নাসিম ওসমানের মৃত্যুতে এ আসনটি শূন্য হওয়ার পর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী না দিয়ে শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিবে।
এর মধ্যে শনিবার নারায়ণগঞ্জে নাসিম ওসমানের স্মরণে শোক সভাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আসলেও তিনি আনুষ্ঠানিক ভাবে কারো নাম ঘোষণা করেনি।
কর্মী সভায় কাদের সিদ্দিকী বলেন,নারায়ণগঞ্জে একের পর এক খুন গুম এই জেলার মানুষের ঘুম কেড়ে নিয়েছে। অসুস্থ রাজনীতি নারায়ণগঞ্জকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই অপ রাজনীতি দূর করতে হবে। এজন্য নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,নারায়ণগঞ্জ থেকে অসুস্থ রাজনীতি দূর করতে কৃষক শ্রমিক জনতা লীগ নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে অচিরেই দলের প্রার্থীতা ঘোষনা করা হবে। নারী নেতৃত্ব,অপশক্তি,ও অসুস্থ রাজনীতি মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী,সালাউদ্দিন আহমেদ, আবু বকর সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত নাসিম ওসমান গত ৩০ এপ্রিল মারা যান। বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় হয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এই আসনে নাসিম এর আগে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ সালে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
[b]ঢাকা, ২৪শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]
রাজনীতি
না.গঞ্জ-৫ আসনে লড়বে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশ গ্রহন করবে বলে জানিয়েছে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।





