বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের খালেদা পাকিস্তানে চলে যাক। বাংলাদেশে তার দরকার নাই।
সন্ত্রাস ছাড়া বিএনপির নেত্রী অন্য কিছু পছন্দ করেনা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার খুনীদের বিচার হয়েছে।যুদ্ধাপরাধীদের বিচারও বাংলার মাটিতে শুরু হয়েছে। বিচারের রায়ও কার্যকর করা হচ্ছে। কেউ কোনভাবে এই বিচার ঠেকাতে পারবে না।
প্রধানমন্ত্রীও আরো বলেন, বাংলাদেশের কোন মানুষ কুড়ে ঘরে থাকবে না। আর কিছু না পারি, অন্তত একটি টিনের ঘর হলেও বানিয়ে দিবে।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[b]ঢাকা, জানুয়ারি ২৫ (টাইমনিউজবিডি.কম)//টিআই[/b]
[size=4][font=SolaimanLipi] [/font][/size]





