ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব একেএম শামসুদ্দিন জেল গেট গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব একেএম শামসুদ্দিন আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও ১৪ জুলাই তাকে মুক্তি না দিয়ে ফেনী জেল গেট থেকে পুনরায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি ১৪ জুন উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও সরকার তাকে মুক্তি না দিয়ে জেল গেট থেকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করে পুনরায় জেলে পাঠায়।

এআই/