জামায়াতে ইসলামীর শত জুলুম নির্যাতনের পরও কখনো নিজের হাতে আইন তুলে নেয়নি। জামায়াতে ইসলামীর উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই; প্রতিটি জুলুম, নির্যাতন, খুন, গুমের জবাব দেওয়ার মত সক্ষমতা জামায়াতে ইসলামীর ছিল এবং আছে। কিন্তু জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন নিজ হাতে তুলে নেয়নি।
শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-৫ (যাত্রাবাড়ী- ডেমরা- কদমতলীর একাংশ) আসনের ভোটকেন্দ্র কমিটির দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, কাউকে কাউকে ক্ষমতার জন্য জনগণের অধিকার হরণ করতে দেখা যায়। নাগরিক সেবা যাতে নিতে না পারে সেজন্য রাষ্ট্রীয় স্থাপনায় তালা মেরে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতেও তারা দ্বিধাবোধ করেনি। এসব কর্মকান্ডে দলের শীর্ষ নেতৃত্বের নিরবতায় জাতি ক্ষুব্ধ। তারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে, জামায়াতে ইসলামী জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করছে। দেশবাসীর যেকোন প্রয়োজনে দুর্যোগ, দুর্দিনে জামায়াতে ইসলামী সবার আগে, সবখানে জনগণের পাশে দাঁড়িয়েছে। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে জামায়াতে ইসলামী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিক সমান। সেজন্য জামায়াতে ইসলামী সকল নাগরিকের কল্যাণে ও প্রয়োজনে সমান দায়িত্ব পালন করছে। দেশবাসী আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের অংশগ্রহনে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হবে। তিনি বৈষম্যহীন একটি সুখি-সমৃদ্ধ, আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা - ৫ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকার মানুষ সারাদেশে মতোই অধিকার হারা ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত করতে সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এই এলাকার মানুষ। যাত্রাবাড়ী অঞ্চল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিপীড়নের প্রধান টার্গেট। আওয়ামী লীগের হাত থেকে দেশবাসীর অধিকার ফিরিয়ে আনতে ঢাকা-৫ সংসদীয় এলাকার মানুষ যেই ভ‚মিকা রেখেছে আগামী সংসদ নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে সেই দ্বারা অব্যাহত রাখবে। তিনি ঢাকা- ৫ সংসদীয় এলাকাকে দেশের মডেল এলাকায় রূপান্তরিত করতে নিজের ইচ্ছের কথা তুলে ধরে বলেন, এই এলাকার মানুষ সুযোগ দিলে ঢাকা- ৫ সংসদীয় এলাকা হবে একটি কল্যাণ ও মানবিক সংসদীয় এলাকা। এই এলাকায় কোন বৈষম্য থাকবে না, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, দুর্নীতিবাজ থাকবে না। এই অঞ্চল হবে শান্তির নীড়। তাই ইনসাফের প্রতিকে ব্যালেটের মাধ্যমে রায় দিতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা- ৫ আসনের পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খান সভাপতিত্বে এবং ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা দক্ষিণ থানা আমীর মেছবাহ উদ্দিন মীর্জা হেলাল, ডেমরা উত্তর থানার আমীর মাওলানা মিজানুর রহমান, ডেমরা পূর্ব থানার আমীর মোজাফফর হোসেন এবং ডেমরা পশ্চিম থানা আমীর মাওলানা মুহা. দেলোয়ার হোসাইন সহ থানা সেক্রেটারীবৃন্দ এবং ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর প্রার্থীগন।
এইচআর