একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের রায় আগামী বুধবার ঘোষণা করা হবে।
এদিকে নিজামীর মুক্তির দাবিতে রোববার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।
এর আগে, নিজামীর আপিলের শুনানি শেষে গত ৮ ডিসেম্বর প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য রাখেন।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এমকে





