বইমেলার উদ্ধোধন উপলক্ষে বাংলা একাডেমীতে প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে ও রবিবার থেকে শুরু হওয়া দেশব্যাপী ৭২ ঘন্টার হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার সকাল ৯টায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ।
এছাড়াও মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক- মেহেদী হাসান, মানবাধিকার সম্পাদক- আব্দুল আজিজ রুমি, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি- কে.এম.এস. মুসাব্বির শাফি, মহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক- শামীম ইকবাল খান, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা খায়রুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢাবির এস.এম. হলের মামুন খান, হাবিবুল বাসার, এম.এ. রহিম রনি, সূর্যসেন হলের শাহনেওয়াজ, জহু হলের মো. সাইফুল ইসলাম, নাজমুল হোসেন নয়ন
_1.jpg)
জসীম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, মুজিব হলের সোহেল ২১-শে হলের- রাফিউল মুরসালিন খান লিয়ন, বুয়েট ছাত্রদল নেতা- হাসান, বেসরকারী বিশ্ব-বিদ্যালয়ের ছাত্রদল নেতা- মনির হোসেন, পারভেজ মোশাররফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামাল হুসাইন অহন, শাহিনুর রহমান শাহিন, মিনহাজুল আবেদিন নান্নু, আহসানুল কবির জুয়েল, বনি আমিন সোহাগ, তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন ভূইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা খন্দকার ইজাজুল হাসান বাবু, হিমেল ভূইয়া, সম্রাট, রাকিব, দিনার, রায়হান সহ নেতা-কর্মীরা।
এমএইচ





