বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।  

আজ (মঙ্গলবার) ভোররাতে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে দাবি করছে বিএনপি।  তবে এ বিষয়ে পুলিশের পক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন: বিএনপির ১১০০ শতাধিক নেতাকর্মী গ্রেফতার: রিজভী

গত ৩০ জানুয়ারি হাইকোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল।

সোমবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন। সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে আজ (মঙ্গলবার) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া।

এমবি