আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বুধবার সকাল ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অস্ট্রেলিয়া, নেপাল, তুরস্ক, সুইডেন, জাপান, পাকিস্তান ও ভারতসহ কয়েকটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা যোগ দিয়েছেন।
আর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের তিন উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহামেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত রয়েছেন।
এআই
রাজনীতি
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি
আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।





