করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
রোববার (0৪ এপ্রিল) দিনগত রাতে শিমুল বিশ্বাস গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, চারদিন ধরে অসুস্থ বোধ করছিলাম। কাশি আছে, তবে জ্বর নেই। গত শুক্রবার (০২ এপ্রিল) করোনার পজিটিভ রিপোর্ট পেয়েছি।
হাসপাতালে ভর্তি হবেন কিনা জানতে চাইলে শিমুল বিশ্বাস বলেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবো। আপাতত বাসায় আছি।





