নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার সকাল সাড়ে ১০টায় দলের যুগ্ম সম্পাদক সামশুল আলম রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে শ্লোগান দিতে থাকে। মিছিলটি কাটাবন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আজিজুল হক আজিম, ফুয়াদ, বুয়েট ছাত্রদলের সভাপতি মুসাব্বির শাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ,
সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ হোসেন, গাজী আরিফ, রুমী, সাইফুল মোহসীন, বাশার, সজীব, মুরাদ, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, এমএ হাসান, মিঠুন চৌধুরী, আতাউর রহমান, আবদুল্লাহ, মুজিব হলের সোহেল,
সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, সজীব, জহুরুল হক হলের নাদির শাহ, নেওয়াজ, ফজলুল হক হলের নুরে আলম ইমন, শহীদুল্লাহ হলের আব্দুল মোমিন, এমআইই সাধারণ সম্পাদক ফুলন কর্মকার, ইউসুফ অপু, নাইম শেখ, আবু সুফিয়ান,
ঢাকা কলেজের মোর্শেদ, রউফ, তরুন প্রজন্মের সাংগঠনিক সম্পাদক তারেক, তেজগাঁও কলেজ মাহবুব, মানিক, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাগর আহমেদ রাজ, তারেকুর রহমান, ঢাকা মহানগন দক্ষিণের জাভেদ হোসেন প্রমুখ।
এআর





