রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর বিএনপির আলোচনা সভায় বাধা দিয়েছে পুলিশ। ইনস্টিটিউট মিলনায়তনে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার যোগ দেয়ার কথা ছিল।
জানা গেছে, পুলিশ অনুমতি না থাকার কথা বলে অনুষ্ঠানস্থল থেকে দলীয় নেতা-কর্মী ও ডেকোরেশনের কাজে নিয়োজিত কর্মীদের বের করে দিয়েছে। বিএনপির আলোচনা সভা আদৌ অনুষ্ঠিত হতে পারবে কীনা এখন তা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘ফিরিয়ে দাও/গিভ ব্যাক আওয়ার ভয়েস’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা মহানগর বিএনপির সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বিএনপির আলোচনা সভায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকছে না। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলেও অভিযোগ পুলিশের। আর এ অভিযোগেই বেলা ১২টাদিকে পুলিশ হলরুমে ঢুকে সেখানে মঞ্চ তৈরিরর কাজে নিয়োজিত কর্মীদের বের করে দেয়।
তবে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম জানান, ঘরোয়া আলোচনায় অনুমতি নেয়ার প্রয়োজন হয় না। তারপরও আমরা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
রাজনীতি
বিএনপির আলোচনা সভায় পুলিশের বাধা
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর বিএনপির অনুষ্ঠানে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ মিলনায়তনে তালা ঝুলিয়ে দিয়েছে বলেও জানা গেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার যোগ দেয়ার কথা ছিল





