বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে নিয়ে অশালিন ভাষায় কটূক্তি করায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলমের কুশপত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
রোববার সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মোড়ে কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, সকাল পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সাইদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ মুন্নার নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে গ্রন্থগার ঘুরে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে তোফায়েল আহমেদ এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মোকতার হোসেন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সুলতান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
রাজনীতি
ঢাবিতে তোফায়েল ও নাজমুলের কুশপুত্তলিকা দাহ
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে নিয়ে অশালিন ভাষায় কটূক্তি করায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ





