ফেনী জেলার দাগনভূঞায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদ হোসেন রানার বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার বিকালে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামে এ বিস্ফোরণ ঘটে।
আহতদের সহযোগীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদেরকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আবদুল মজিদের ছেলে সাইফুল ইসলাম (২৭) গুরুতর আহত হয়েছে।
বোমা বিস্ফোরণের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন।
ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর