বিভিন্ন জেলায় ছাত্রশিবিরের ৮ জন কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, “ইসলামী আন্দোলন করার কারনেই সরকার অন্যায়ভাবে তাদের গ্রেফতার করে কষ্ট দিচ্ছে।

সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার নীল-নকশা বাস্তবায়নের উদ্দেশ্যেই মাঠ পর্যায় থেকে জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।

নেতা-কর্মীদের বিনাদোষে অন্যায়ভাবে গ্রেফতার করে জামায়াতের আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার অবৈধভাবে ক্ষমতায় আকড়ে থাকার উদ্দেশ্যেই জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলখানায় বন্দী রাখছে।

সরকারের দু:শাসনে গোটা জাতি অতিষ্ঠ। সরকারের কুশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সরোয়ার হোসাইনসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ