বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে আজ রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

বিক্ষোভ মিছিলটি মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদী মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য শামসুর রহমান, মতিঝিল থানা সেক্রেটারী মোতাসিম বিল্লাহ, শাহজাহানপুর থানা সেক্রেটারী সাঈদুর রহমান, জামায়াত নেতা আবদুল্লাহ বুলবুল ও হাসানুল বান্না প্রমূখ।

সমাবেশে অধ্যাপক মোকাররাম হোসাইন খান বলেন, আমীরে জামায়াত মতিউর রহমান নিজামী একজন প্রথিতযশা রাজনীতিক, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও সাবেক সফল মন্ত্রী। তিনি সারাজীবন দেশ, জাতি ও ইসলামের খেদমতে নিয়োজিত থেকেছেন।

কিন্তু ফ্যাসীবাদী সরকার তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্শাকাতর হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু একজন বরেণ্য জাতীয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র দেশপ্রেমী ও ইসলামপ্রিয় জনতা কখনোই মেনে নেবে না।

তিনি সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এসএইচ