জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে ২০ দলীয় জোটের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন. সরকারের বিরুদ্ধে ২০ দলীয় জোট ঘোষিত শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করার জন্য সরকার সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছে।
তিনি আরো বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন ও রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্যই তারা তাদের সকল তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ‘কোন আসামীকে নির্বাচনী কার্যক্রম করতে দেয়া হবে না’- ঘোষণায় প্রতীয়মান হয় ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের নির্বাচনী কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখার জন্যই অত্যন্ত পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ইআর





