ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সংবাদ সম্মেলন আজ হচ্ছে না।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশন নির্বাচনের পরবর্তী বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বুধবার মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাবিথ আউয়াল। তবে চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, কিছু কিছু গণমাধ্যমে বুধবার তাবিথের সংবাদ সম্মেলন এমন সংবাদ প্রচার হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং মতবিনিময় সভার সময় চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এএইচ