বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তিনি গুলশানের কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হবেন।
চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইম নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, এসময় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১০ম সংসদ নির্বাচন বর্জন করায় বেগম খালেদা জিয়া এখন কোনো ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন না। তাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ ২২ বছর পর রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই  কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে।
[b]ঢাকা, এমএইচ, ২০ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম// এমআর
[/b]