একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ দল শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আজ বুধবার দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

এসময় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ জাসদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা এতে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে তিন আসনে প্রতিদ্বন্দ্বী করছে জাসদের প্রার্থী। আসনগুলো হচ্ছে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন।

জেড