আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। গুম, অপহরণ ও হত্যার প্রতিবাদ এবং দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার সকাল সোয়া ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণঅনশন পালন করবে বিএনপি। বিকাল ৪টা ওই কর্মসূচিতে সংহতি জানাবেন বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া।
রুহুল কবির বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এবং সারাদেশে গুম-খুনের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, সারাদেশে সরকারের নির্দেশে বিভিন্ন বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুম, খুন নির্যাতন চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]