হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর মৃত্যু হয়েছে (ইন্ন লিল্লাহি.....রাজিউন)।

রোববার সকালে বুকের ব্যথা অনুভব হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০মিনিটে তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

তার তিনটি ব্লক ধরা পড়েছিল। এছাড়া উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন পিন্টু।

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় করা মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই মামলায় তিনি রাজশাহী কারাগারে আটক ছিলেন।

দীর্ঘ দিন ধরে জেলে আটক পিন্টু নানা উপায়ে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন। গত ২৮ এপ্রিলে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু। কিন্তু তারা মনোনয়নপত্র বাতিল করা হয়।

কেএইচ