জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সোনার চাবি দিয়ে বরণ করেছেন ফেনী পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাজী আলা উদ্দিন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনীর মিজান ময়দানে ফেনী জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে তাকে এ চাবি উপহার দেওয়া হয়।

এর আগে ফেনী সার্কিট হাউজ থেকে শহরের ট্রাংক রোড দিয়ে ঘোড়ার গাড়িতে করে সম্মেলন মঞ্চে পৌঁছান।

সম্মেলন মঞ্চে এ সময় এরশাদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রী, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি), জাপা মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, এরশাদের রাজনৈতিক সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, কেন্দ্রীয় ‍যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ