সদ্য শেষ হওয়া ২০১৭ সালে দেশে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই পরিসংখ্যান দেখে তিনি নির্বাক বলেও জানিয়েছেন।

আজ সোমবার এক টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক।

খালেদা জিয়া বলেন, ‘মহিলা পরিষদ বলছে, ২০১৭ সালে এক হাজার ২৫১ জন মা-বোন-শিশু ধর্ষিত হয়েছে। গ্যাংরেপ হয়েছেন ২২৪ জন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৫৮ জন।

আইনশৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুণ্ঠনের ঘটনায় আমি নির্বাক। জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করছে।’

এএম