‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ ভালো হয়েছে’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে যা হয়েছে তা একটি টিম ওয়ার্ক। প্রধানমন্ত্রীর নির্দেশে কয়েকটি বিভাগীয় প্রশাসন, জেলা প্রসাশন, স্থানীয় সরকার, উপজেলা পরিষদ, হাইওয়ে পুলিশ একযোগে কাজ করেছে। যার ফলে এবারের ঈদ কয়েক বছরের তুলনায় যানযটমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে আমরা যে পুরোপুরি সফল হয়েছি তা দাবি করছি না। গণপরিবহন ও যাতায়াত পথকে বিঘ্নিত করার জন্য আরো অনেক পথ পাড়ি দিতে হবে।’

সোমবার দুপুরে রাজধানীর রমনা গ্রীণ রেস্তোরায় ঈদ পরবর্তী ধ্যনবাদ জ্ঞাপণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী রোজার ঈদে ঢাকা-ময়মনসিংহ রোড বাংলাদেশর সবচেয়ে ভালো রোড হবে।’

ঈদের সময় যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান মন্ত্রী। এসময় তিনি হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানান।

ধ্যনবাদ জ্ঞাপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বারাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, পুলিশের মহা পরিদর্শক হাছান মাহমুদ, ঢাকা মোট্রোপলিটন কমিশনার বেনজির আহমেদ এবং নৌ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, সড়ক বিভাগ, সেতু বিভাগ ও স্থানীয় সরকারের সচিবরাসহ পরিবহন মালিক ও শ্রমিকরা।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই