আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সফর আমাদের রাজনৈতিক মাইলফলক হিসেবে কাজ করবে।

সোমবার দুপুর ১২ টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিটিউটে বঙ্গবন্ধু একাডেমিক আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মোদির সফরে সীমান্ত চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ঐক্যমত প্রকাশ করেছে। আমরা এতদিন অনৈক্যর রাজনীতি করে এসেছি কিন্তু তাতে আমাদের কোন লাভ হয়নি। তবে মোদির সফরে রাজনীতে ঐক্য ফিরে এসেছে।

তিনি আরো বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মংলা ও চট্টগ্রামের পতেঙ্গা পোর্ট খুলে গেলে তা দেশের জন্য উপ আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম শুরু হবে।

সুরঞ্জিত বলেন, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বিষয় অনায়াসে স্বীকার করেছেন তা হলো, বাংলাদেশ নারীর ক্ষমতায়ণ, স্বাস্থ্য ও শিক্ষার অনেকাংশে ভারতকেও ছাড়িয়ে গিয়াছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি ডা: এমদাদুল হক, হাজী সেলিম, উপদেষ্টা আব্দুল হাই কানু, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন মিয়া।

ইআর/এসএইচ