রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না সালাউদ্দিন কাদের চৌধুরী। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির এই নেতার ব্যাপারে তার দলের পক্ষ থেকে শনিবার বিষয়টি জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে, বিএনপির সিনিয়র আইনজীবীদের সংবাদ সম্মেলনের কথা বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএইচ





