বানোয়াট মামলায় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আমৃত্যু কারাদন্ড দেয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে পুলিশের হামলা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ইসলাম বিরোধী অবৈধ আওয়ামী সরকার একদিকে আদালতকে ব্যবহার করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। অন্যদিকে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গেলে দলীয় সন্ত্রাসী আর সেবাদাস পুলিশকে লেলিয়ে দিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের আহত ও গ্রেফতার করছে।

তারা বলেন, বৃহস্পতিবার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে রাজশাহী, নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, সাতক্ষীরা, হবিগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বিনা উস্কানীতে হামলা চালিয়েছে। এ বর্বর হামলায় ২৮ জন আহত ও ৮৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মাধ্যমে সরকার আবারও নিজেদের ফ্যাসিবাদী আচরণকে উন্মোচিত করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকার যদি মনে করে থাকে হামলা,গ্রেফতার, নির্যাতন করে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। শান্তিপূর্ণ কর্মসুচিতে হামলা, গ্রেপ্তার অব্যাহত রাখলে তার উপযুক্ত জবাব দিতে ছাত্রজনতা দ্বিধা করবে না।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের সকল নেতাকর্মীকে মুক্তি দিতে ও ভবিষ্যতে গ্রেফতার তান্ডব থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহবান জানান।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই