নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢুকে দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। কার্যালয়টির চতুর্থ তলায় অবস্থিত যুবদল ঢাকা মহানগর উত্তরের অফিসে রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল জানান, দলীয় কার্যালয়ের চতুর্থ তলায় যুবদল মহানগর উত্তরের অফিসে আবদুস সালাম বসে ছিলেন। হঠাৎ করে ২০-২৫ জন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে সালামের ওপর হামলা চালায়। তারা সালামকে কিল, ঘুষি মারতে থাকে। একপর্যায়ে চেয়ার দিয়েও তাকে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।
তিনি জানান, সালামকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিন থেকে চারটি সেলাই দেওয়া হয়েছে।
এএইচ





