বাংলাদেশ আজ এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, যে কোনো মুহুর্তে যে কেউ  গুম-খুনের শিকার হতে পারে। তাই নারায়ণগেঞ্জের ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবী করলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরীর অপহৃত ২২ পরিবারের সঙ্গে মতবিনিময়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,  আমাদের ভবিষ্যত প্রজন্মকে ‍গুম-খুন করা হচ্ছে। বর্তমানে মানুষের লাশ ডোবা-নালা, খাল-বিলসহ বিভিন্ন স্থানে পরে থাকতে দেখা যায়। এমনকি ফেনীর ফুলগাজীর উপজেলা চেয়ারম্যানকে প্রকাশ্যে দিনের বেলায় তাকে গুলি করে পুড়িয়ে  হত্যা করার মত নৃশংস ঘটনা দেশবাসীকে দেখতে হচ্ছে।
তিনি বলেন, আমরা র‌্যাব গঠন করেছিলাম জঙ্গী ও সন্ত্রাসী দমন করার জন্য। কিন্তু   বর্তমান সরকার এই বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় এদের নৈতিক মনোবল ভেঙ্গে পরেছে। এজন্য ১৯৭৫ সালে যেভাবে র‌ক্ষী বাহিনীকে বিলুপ্ত করা হয়েছিল। বর্তমানে র‌্যাবকেও বিলুপ্ত করতে হবে ।
বিএনপি চেয়ারপারসন বলেন, এখন থেকে সাদা পোশাকে কাউকে আটক করা যাবে না। আটককৃতকে দ্রুত আদালতে সোপর্দ করতে হবে।
বেগম খালেদা জিয়া বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের সেই সময়কার গুম-খুনের জন্য সাংবাদিক নির্মল সেন বলেছিলেন ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ বর্তমান অবস্থায়ও দেশবাসীকে বলতে হচ্ছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে হবে।
এর আগে ঢাকা মহানগরীর অপহৃত ২২ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এসময় অপহৃত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইফতেখার আহমেদ দিনার, মো. জহির, সেলিম রেজা, আসাদুজ্জামান, সম্রাট মোল্লা, মাজহারুল ইসলাম রাসেল, পারভেজ হোসেন, চঞ্চল, আল-আমিন, খালেদ হোসেন সেলিম, সাজেদুল ইসলাম সুমন, আবদুল কাদের ভূঁইয়া মাসুম (তানভির), এ এম আদনান চৌধুরী, নিজাম উদ্দিন মুন্না, কাউসার, মো. তরিকুল ইসলাম, মাহবুব হোসেন সুজন, কাজী ফরহাদ, তরিকুল ইসলাম তারা, মফিজুল ইসলাম রাশেদ প্রমুখ।
এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক অপহৃত এম ইলিয়াস আলী ও বিএনপি নেতা চৌধুরী আলম পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।
দলের নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আরএ গণি, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ,২২মে (টাইমনিউজবিডি.কম)[/b]