বাংলাদেশ ইসালামী ছাত্রশিবির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পক্ষকাল ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,এতিমদের মাঝে খাবার বিতরণ ও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সারাদেশে এ কর্মসূচি পালিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়। এছাড়া নগরীতে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এতে শাখা সেক্রেটারি ডা.আনোয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391775855.jpg[/img]
ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার উদ্যোগে সকাল ১০টায় স্থানীয় এক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মিম মিরাজ হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহনগরী ছাত্রকল্যাণ সম্পাদক স.ম মহিউল ইসলাম মাহী,দফতর সম্পাদক ইমরান খালিদ,অর্থ সম্পাদক হাদিসুর রহমান,এইচ আর ডি সম্পাদক আলী আসগর মোহাম্মাদ তাসনিম,সহকারী প্রচার সম্পাদক মামুন আব্দুল্লাহ প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে উন্নত খাবার বিতরণ করে ছাত্রশিবির সিলেট মহানগরী শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাখা সেক্রেটারি আব্দুল রাজ্জাক। এখানে শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
চাঁদপুর শহর শিবিরের উদ্দ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। শাখা সভাপতি মোঃ নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মোঃ ইসমাঈল খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মজলিশে শুরু সদস্য এবং চাঁদপুর জেলা আমীর এ এইচ আহমদ উল্ল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটওয়ারী। আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাখার অফিস সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ,মু. যোবায়ের হোসাইন,আহমদ খান,মনজুরুল ইসলাম,মোঃ আব্দুল আউয়াল,মোঃ আল আমিন প্রমুখ।
৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্দ্রীয় এইচ.আর.ডি সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল ও সেক্রেটারি মোঃ রাশেদুল ইসলাম রোমান এর নেতৃত্বে র্যালিটি সকাল ৯টায় স্থানীয় এম. এ. ছাত্তার স্কুল মাঠ থেকে শুরু করে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় স্কুল মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক মাওঃ নিজাম উদ্দিন,জেলা সেক্রেটারি মোঃ রাশেদুল ইসলাম রোমান অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।
৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা শিবিরের উদ্দ্যেগে আল আরাফাহ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সেক্রেটারি ফরিদুল ইসলামের পরিচালনায় জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির আলোচনা রাখেন বিশিষ্ঠ শিক্ষা অনুরাগী মো: মজিবুর রহমান। আরো আলোচনা রাখেন সাবেক জেলা সভাপতি ফিরোজ হায়দার লাভলূ শহর জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম জেলা দপ্তর সম্পাদক ওয়ায়েছুল হক ছগীর,জেলা পাঠাগার সম্পাদক মোকছেদুল হকসহ অন্যন্য অতিথিবৃন্দ।
জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে গরীব ও মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষাউপকরন বিতরন করা হয় । জেলা সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর ডা. ফজলুর রহমান সাঈদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর আমীর হাসিবুল আলম লিটন, আক্কেলপুর উপজেলা আমীর রাশেদুল আলম সবুজ।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রশিবির বড়াইগ্রাম উপজেলা। সকাল ১০টায় উপজেলা সভাপতির নেতৃত্বে র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে মেধাবীদের মাঝে বিষয় ভিত্তিক কুরআন ও হাদিসের বই বিতরণ করে ছাত্রশিবির নরসিংদী সরকারী কলেজ শাখা। কলেজ সভাপতি হাসিবুর রহমান অনিকের সভাপতিত্বে ও কলেজ সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নরসিংদী জেলা সভাপতি রায়হান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে নরসিংদী শহর সভাপতি মাহফুজুল আলম নাঈম উপস্থিত ছিলেন।
এছাড়া কলেজ বায়তুলমাল সম্পাদক মহসিন রেজা,সাইফুল্লাহ ফাহাদ,মোজাহিদুল ইসলাম,মাছুম আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
সারাদেশে শিবিরের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশ ইসালামী ছাত্রশিবির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পক্ষকাল ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,এতিমদের মাঝে খাবার বিতরণ ও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।





