আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, তারেক রহমানকে উন্মাদ, পাগল ও মানসিক বিকারগ্রস্ত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজার টিসিবি ভবনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যর্থ রাজনীতিবিদ বলায় এ মন্তব্য করেন হানিফ।
এ সময় হানিফ আরও বলেন, গণমাধ্যম যদি তারেক রহমানের বক্তব্য প্রকাশ না করে তাহলে তার পাগলামি কমে যাবে।
আওয়ামী লীগ ৪২ বছরেও ক্ষমতায় যেতে পারবে না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ৯৬ এ ধরনের কথাবার্তা বলেছিলেন। সেটা তার বেলাতেই ফলেছিল। বিএনপি চেয়ারপারসন অহমিকা থেকে এ ধরনের বক্তব্য দেন। আগামীতে জনগণ তার এ অহমিকার জবাব দেবে।
হানিফ আরও বলেন, বেগম খালেদা জিয়া অভিযোগ করেন, তাকে ঢাকায় সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়া চাইলেই ঢাকায় সমাবেশ হবে।
[b]ঢাকা, ২৯ মে(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
তারেক উন্মাদ,মানসিক বিকারগ্রস্ত: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, তারেক রহমানকে উন্মাদ, পাগল ও মানসিক বিকারগ্রস্ত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজার টিসিবি ভবনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।





