আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭ নভেম্বর জাতির জন্য খুবই গুরুত্ববহ দিন। সেদিনই প্রকৃতপক্ষে বাংলাদেশ সার্বভৌমরুপ লাভ করে। তাই দিবসটিকে আমরা ভালোভাবে পালন করতে চাই।

ফখরুল বলেন, ওইদিন রাজধানীতে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো। কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০টায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবো। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবো। এ জন্য সংশ্লিষ্টদের জানানো হবে। আশা করি অনুমতি পাবো।

এরআগে এক যৌথসভা করেন মির্জা ফখরুল। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবি