বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে রাজধানীর একটি মিলনায়তনে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত স্বরচিত কবিতা লেখা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের বিভাগীয় সেক্রেটারী আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রোজিনা আক্তার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা সালমা সুলতানা, বিশিষ্ট লেখিকা মাহবুবা খাতুন শরীফা, জান্নাতুল কারীম সুইটি প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে রোজিনা আক্তার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ অনুসরণ মাঝেই মানব জাতীর সকল কল্যাণ ও শান্তি নিহীত রয়েছে। রাসূল (সাঃ) একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। তাকে অনুসরণ মাধ্যমে একটি সুখী সুন্দর সমাজ বি-নির্মাণ সম্ভব।

তিনি আরো বলেন, ইসলাম পূর্ব-যুগে নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সমাজে নারীরা ছিল অপাঙ্ক্তেয় ও নির্যাতিত। এই অবস্থায় নারীজাতির উপর অন্যায় অত্যাচার নির্যাতন ও অমর্যাদাকর অবস্থান থেকে পরিত্রাণ দানের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামীন মুক্তির দিশারী ও শান্তির দূত হিসাবে হযরত মুহম্মদ (সাঃ)কে প্রেরণ করেছিলেন।

হযরত মুহাম্মদ (সাঃ) প্রদর্শিত আদর্শ অর্থাৎ ইসলাম নারীকে যাবতীয় অত্যাচার নির্যাতন ও অসমতা দূর করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠার নিশ্চয়তা ও মর্যাদা দিয়েছে। তিনি বর্তমান অস্থির বিশ্বে রাসূল (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে উত্তম মানুষ হওয়া, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। প্রেস রিলিজ

জেড