অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় সরকারি দলের সঙ্গে তাল মিলিয়ে বিরোধীদলের সদস্যরাও টেবিল চাপড়ে তাতে সমর্থন জানিয়েছেন। বাজেট অধিবেশনে এমন অবস্থা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখা যায়নি। এছাড়া বিরোধীদলের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে অধিবেশনের শুরু থেকেই।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে দলের প্রায় সদস্যরাই অংশ নিয়েছেন এ অধিবেশনে। বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদও উপস্থিত ছিলেন তার পাশের চেয়ারে। ৩৪জন সংসদ সদস্যের মধ্যে মাত্র ২ জন ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন এ অধিবেশনে।
দশম জাতীয় সংসদের শুরু থেকে বিরোধীদলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি নিয়ে ‘বিতর্কের’ শেষ নেই। কেউ কেউ জাপাকে ‘গৃহপালিত বিরোধীদল’ বলেও আখ্যায়িত করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেখা গেছে, তৎকালীন বিরোধীদল বিএনপি প্রতিটি বাজেট অধিবেশনেই অনুপস্থিত ছিল। সরকারের বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে তারাও একটি ছায়া বাজেট দিতো। এবারের বিরোধীদলকে এ ধরনের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
বাজেটকে বিরোধীদলের সমর্থন
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় সরকারি দলের সঙ্গে তাল মিলিয়ে বিরোধীদলের সদস্যরাও টেবিল চাপড়ে তাতে সমর্থন জানিয়েছেন। বাজেট অধিবেশনে এমন অবস্থা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখা যায়নি। এছাড়া বিরোধীদলের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে অধিবেশনের শুরু থেকেই





