খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, ২১ আগস্ট মামলার বিচার কাজ চলছে। মুফতি হান্নান জবানবন্দী দিয়েছে, যে এ ঘটনার সঙ্গে তারেক রহমান জড়িত। তারেক রহমানের সঙ্গে এ নিয়ে হাওয়া ভবনে তার বৈঠকও হয়েছিলো। সে পরিকল্পনা অনুযায়ীই এ হামলা করা হয়েছিলো। আমারা কোনো জজ মিয়া নাটক করিনি। প্রাথমিকভাবে এই মামলায় তাকের রহমান ও বিএনপি নেতাদের অভিযুক্ত করা হয়েছে। দ্রুততম সময়েই মামলা বিচার কাজ শেষ হবে।
রোববার জাতীয় প্রেসকাবের কনফারেন্স রুমে আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম আরে বলেছেন,১৫ আগস্ট জন্মদিন পালন করে খালেদা জিয়া।আর ২১ আগস্ট হাসিনাকে হত্যা করা হলে জন্মদিন পালন করতেন তারেক রহমান।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





