ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া ইহুদি-নাসাদের সাথে হাত মিলিয়ে আইএসয়ের নামে বাংলাদেশে গুপ্ত হত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ইসরায়েলি পত্রিকায় খবর বেরিয়েছে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তবে, তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। লন্ডনে তারেক রহমানের সাথে মোসেদের বৈঠকের পরেই দেশে গুপ্তহত্যা শুরু হয়েছে। গুলশান হামলা, শোলাকিয়ায় হামলা, ব্লগার হত্যাসহ বিভিন্ন গুপ্ত হত্যায় যাদের গ্রেফতার করা হয়েছে, তারা বিএনপি-জামায়াত-শিবিরের কর্মী বলে জানা গেছে।
তিনি বলেন, তারেক রহমান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসেদের সাথে হাত মিলিয়েছেন। গুলশান ট্রাজেডির পর খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহবান জানালেন, আমরা আশাবাদী হলাম। কিন্তু তার মতলব বোঝা গেল ঈদের দিন। খালেদা জিয়া সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে পদত্যাগের আহবান জানালেন। এতে কি বোঝা যায় না, খালেদা জিয়ার ইঙ্গিতেই সবকিছু হচ্ছে- প্রশ্ন করেন তিনি।
কর্মশালায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমদ, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক হারুন-অর-রশিদ, মাওলানা রুহুল আমিন সিরাজী, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা কাটিয়া শাহী মসজিদের ইমাম মাওলানা মুফতি হাফিজুর রহমান, ইফার উপ-পরিচালক সৈয়দ আব্দুল মঈন, প্রমুখ। অনুষ্ঠানট সঞ্চালনা করেন সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: আবু হানিফ।
এআই
ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা গুপ্ত হত্যা চালাচ্ছে: হানিফ
ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া ইহুদি-নাসাদের সাথে হাত মিলিয়ে আইএসয়ের নামে বাংলাদেশে গুপ্ত হত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















