ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলছে। বিকাল ৩টা ৫ মিনিটে পবিত্র ধর্ম গ্রন্থ পাঠের মধ্যদিয়ে শুরু হয় এ জনসভা।
শুক্রবার বেলা ১২টা থেকেই বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে।
এখনও দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৪ টা ৪৫ মিনিটে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।
[b]ঢাকা, এমআর, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলছে। বিকাল ৩টা ৫ মিনিটে পবিত্র ধর্ম গ্রন্থ পাঠের মধ্যদিয়ে শুরু হয় এ জনসভা।