বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি বারবার উদ্বেগ জানালেও আমলে নিচ্ছে না সরকার।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বেগম জিয়ার জীবন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা।
এসময় বর্তমান সময়ে কিছু কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এ সিনিয়র নেতা।
রিজভী বলেন, 'বাংলাদেশে বিরোধী মতের লোকদের নিখোঁজে বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান। কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া এটা নিউজে নিয়ে আসেনি। তারা নিয়ে এসেছেন যে, প্রধানমন্ত্রী বলেছেন, তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে। কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার।'
দেশে গণতন্ত্র মৃতপ্রায় দাবি করে রিজভী বলেন, 'আজকে নাগরিক স্বাধীনতা ধুঁকে ধুকে কাঁদছে, বিরোধী দলের নেতারা জেলখানায় অথবা আধারে অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের কিছু গণমাধ্যম একেবারে নির্লজ্জ আত্মা বিক্রি করে দিয়েছে এই নির্দয়, অবৈধ সরকারের কাছে।'
জাতীর বিপদের মুহূর্তে গণমাধ্যম বিবেকের ভূমিকা পালন করে তবে আজ সেই বিবেকের ভূমিকাও কিছু গণমাধ্যমের কারণে নস্যাৎ হয়ে গেছে বলেও দাবি করেন রিজভী।
এসএম





