যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের ইংরেজিতে কথা বলার পরামর্শ দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
দলের এক সভায় তিনি বলেন, মার্কিন মেইনস্ট্রিমকে বাংলাদেশ পরিস্থিতি কিংবা বিএনপির উদ্দেশ্য-আদর্শ জানাতে হলে আগে ইংরেজি জানতে হবে।
নিজেরাই যদি এ চর্চা না করেন তাহলে কোনোভাবেই বিদেশে নিজের আদর্শ জানাতে পারবেন না।
তার এ বক্তব্য যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় সৃষ্টি করেছে। বিএনপির একটি অংশ তার এই বক্তব্যের বিরোধিতাও করছে।
এমআইএস





