দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার হরতালের ডাক দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এটি প্রথম হরতাল।
গত শুক্রবার এক বিবৃতিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত। বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লিদের গন্তব্যে ফেরা এবং সরস্বতী পূজার কারণে সোমবার হরতাল কর্মসূচি স্থগিত করে তা বৃহস্পতিবার পালনের সিদ্ধান্ত নেয় জামায়াত। গত শনিবার এক বিবৃতিতে এ পরিবর্তনের কথা জানায় জামায়াত।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান শনিবার বিবৃতিতে জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার পালিত হবে।
২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে দেশের সবচেয়ে বড় অস্ত্রের চালান আটক হয়। এ ঘটনায় সম্পৃক্ততার দায়ে তত্কালীন জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুত্ফুজ্জামান বাবরসহ ১৪ জনকে গত বৃহস্পতিবার ফাঁসির আদেশ দেন চট্টগ্রামের একটি আদালত।
আদালতের আদেশের পর এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়। এদিকে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের সংগঠনগুলি।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
রাজনীতি
দেশব্যাপী জামায়াতের হরতাল কাল
দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার হরতালের ডাক দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর





