আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিএনপি-জামায়াত ধ্বংসের রাজনীতি করছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় এক জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি মানেই ধ্বংস। জামায়াত মানেই ধ্বংস। বিএনপি-জামায়াত ধ্বংসের রাজনীতি করে। তারা ক্ষমতায় আসলে দেশের ক্ষতি হয়। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।
প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় এসে বাংলা ভাই, জঙ্গিবাদ তৈরি করে। ২০১৩ সালে তারা এ এলাকায় যে তাণ্ডব চালিয়েছিল তা মানুষ ভোলে নাই। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন হয়েছে, তারা বিদ্যুৎ দিতে পারে নাই। কিন্ত খালেদার নির্দেশে ১৮ জনকে গুলি করে হত্যা করেছে।
শেখ হাসিনা আরো বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার গাছ কেটে ধ্বংস করেছে। আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীকে হত্যা করেছে। ৯ বছরের শিশু রকিকে হত্যা করেছে। ইউপি সদস্য নুরজাহানের হাত-পা কেটে দিয়েছে। শিবগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার বাড়ি ও ৩৫ দোকান পুড়িয়ে দিয়েছে শিবির।
জেডআই





