রোববার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় নির্বাচনী আচরণবিধির কারণে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হচ্ছে না বলে জানা গেছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে।
আগামী ২৩ নভেম্বর বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আগামী বুধবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদরদফতর ১১ পদাতিক বিগ্রেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী।
হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের কর্মসূচি রয়েছে।
নাজিব





