দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস এবং ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার পর রাজধানীর বকশীবাজারে আদালত এলাকা থেকেই শিমুল বিশ্বাসকে পুলিশ আটক করে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে বিকেলে রাজধানীর নয়া পল্টনে মিছিল বের হলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের পর সেখান থেকে ছাত্রদল সভাপতি রাজীব হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

এমআর