জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের ছাড়া খালেদা জিয়া রাজনীতি করতে পারে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া খায়, পড়ে দেশের। আর ভাল বাসে পাকিস্তানকে

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা।

ঢাকা, এমআর, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর