আপিল বিভাগ সরকারের মদদপুষ্ট হয়ে মাওলানা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।
রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদ এসব কথা বলেন।
শিবিরের এই নেতা বলেন, এই রায় দেলোয়ার শিকদারের জন্য প্রযোজ্য হতে পারে মাওলানা সাঈদীর জন্য এ রায় প্রযোজ্য না। মাওলানা সাঈদীকে নির্দোষ বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, এ রায়ের মাধ্যমে মাওলানা সাঈদীর উপর অবিচার করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে। মাওলানা সাঈদী বেকসুর খালাস পেয়ে আবারো জনতার মাঝে ফিরে আসবেন।
আপনারা কোনো আন্দোলনে যাবেন কি না এমন প্রশ্নের শিবির নেতা বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি মাওলানা সাঈদীসহ জামায়াত নেতৃবৃন্দের মুক্তির জন্য রাজপথের আন্দোলনও চালিয়ে যাবো।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





