প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার পর গণভবনে এই চা চক্র শুরু হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং আগের সংলাপে যারা অংশ নিয়েছিল, তাদেরকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সংলাপো বিভিন্ন রাজনীতিক দলের নেতারা অংশ নিলেও আজকের চা-চক্রে অংশ নেয়নিজাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকালকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে শনিবারের চা-চক্রে নিমন্ত্রণ করা হয়েছে। এছাড়াও এ চা চক্রে সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত আছেন।

চা চক্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়াও ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াসহ অন্যান্যরা চা-চক্রে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সরকারি এ বাসভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

এমআর