বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে নরওয়ে ও ইংল্যান্ডের সংসদীয় প্রতিনিধিদল।

আজ সোমবার পৃথক সময়ে দুটি প্রতিনিধিদলের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

দিদার জানান, আজ বিকেল সাড়ে ৫টায় নরওয়ের সংসদীয় প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।

এ ছাড়া রাত সাড়ে ৯টায় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

খালেদা জিয়ার সঙ্গে নরওয়ে ও ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিরা কী আলোচনা করবেন, তা জানাতে পারেননি শামসুদ্দিন দিদার।

জারিফ