জামায়াতে ইসলামী নিছক কোন রাজনৈতিক বা গতানুগতিক ধর্মীয় দল নয় বরং এটি একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন বলে জানিয়েছেন, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, যুগে যুগে নবী-রাসুল (সা.) গণ মানুষকে সত্য, সুন্দর ও সঠিক পথের সন্ধান দেয়ার জন্য মানুষের মাঝে যে দাওয়াত দিয়েছেন জামায়াতে ইসলামীও সে কাজটি পরিপূর্ণভাবে করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করায় জামায়তে ইসলামীর মূল উদ্দেশ্য ও লক্ষ্য।
শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার উদ্যোগে অগ্রসর কর্মীদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শান্তির সমাজ বিনির্মানে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে অগ্রণী ভূমিকা পালন করতে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি আহ্বান জানান।
থানার আমীর মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী ইব্রাহীম খলিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ইবনে কারীম আহমদ মিঠু।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য হাফেজ মাওলানা ফারুক হোসেন, জামায়াত নেতা মাওলানা মাকবুল আহমদ, মাওলানা এনামূল হক শিপন, আলফাজ উদ্দীন ভূঁইয়া ও আব্দুর রহিম প্রমুখ।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
জামায়াত নিছক কোন রাজনৈতিক দল নয়: আব্দুল হালিম
জামায়াতে ইসলামী নিছক কোন রাজনৈতিক বা গতানুগতিক ধর্মীয় দল নয় বরং এটি একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন বলে জানিয়েছেন, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম





