আমরা তো দেশের স্বার্থ নিয়ে কথা বলি। কিন্তু বিএনপি ও জাতীয় পার্টিতো কিছু বলতেই পারে না। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গা চুক্তির কথা ভুলেই গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের সঙ্গে চুক্তি নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এ চুক্তিকে দেশ বিক্রির চুক্তি বলেছিল তারাই এখন দাবি করেন এ চুক্তি বাস্তবায়নের। বুঝলি না ফেলি বুঝবি দিন গেলি।’
জাপান সফর নিয়ে গণভবনে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাপান সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরে জাপানের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হয়েছে। জাপান সব সময় আমাদের পাশে রয়েছে। জাপান এ দেশে বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ ঋণ দিয়ে থাকে।’
শেখ হাসিনা বলেন, ‘জাপানের দেওয়া ৬শ কোটি ডলার বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে। সফরে জাপান-বাংলাদেশের মধ্যে ২১ দফা যৌথ ইশতেহার স্বাক্ষর হয়েছে।’
তিনি বলেন, ‘আমি জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়া জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।’
বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দেখছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।’
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
[b] ঢাকা, ৩১মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
বুঝলি না ফেলি বুঝবি দিন গেলি: প্রধানমন্ত্রী
আমরা তো দেশের স্বার্থ নিয়ে কথা বলি। কিন্তু বিএনপি ও জাতীয় পার্টিতো কিছু বলতেই পারে না। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গা চুক্তির কথা ভুলেই গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে চুক্তি নিয়ে অনেকের





