বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিতে যান।

এর আগে গত ১৬ ও ১৩ অক্টোবর খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এমবি